রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
গত ৫ অগাস্ট ম্যুরালটির চোখ-নাক ভেঙে দেওয়া হয়েছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল গেইটে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ভাঙচুর চালানো হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্বৃত্তদের হাতে শাবল দেখা যায়। তাদের দেখে নিয়মিত ছাত্র মনে হয়নি। গত ৫ অগাস্ট কিছু ব্যক্তি এসে ম্যুরালটির চোখ আর নাক ভেঙে দেন। আর আজ পুরো মুখমণ্ডলটাই ভেঙে ফেলেছে।
এ বিষয়ে নগরীর মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ বলেন, “বিষয়টি জানা ছিল না। আপনার কাছেই শুনলাম।”
