২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও ২ সন্তানকে কুপিয়ে হত্যা

ঘরের কোনো জিনিসপত্র এলোমেলো কিংবা ভাঙচুরের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যা বলে ধারণা পুলিশের। 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও ২ সন্তানকে কুপিয়ে হত্যা

দুই সন্তানকে নিয়ে বাঞ্ছারামপুর উপজেলায় আইয়ূবপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের এই বাড়িতে থাকতেন জেসি আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 01:27 PM

Updated : 17 Oct 2023, 01:27 PM

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে আইয়ূবপুর ইউনিয়নের ছয়ানি গ্রামে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৩) ও তাদের দুই সন্তান মাহিন (১৪) এবং মহিন (৭)। শাহ আলম সৌদি আরব প্রবাসী।

অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল জানান, বাড়িটিতে জেসি আক্তার তার দুই সন্তানকে নিয়েই থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের প্রত্যেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করেছে।

“জেসি এবং মাহিনের মরদেহ ড্রয়িং রুমে এবং মহিনের মরদেহ বাথরুমে পড়েছিল। ঘরের কোনো জিনিসপত্র এলোমেলো কিংবা ভাঙচুরের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যা মনে হচ্ছে। ”

হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।