২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া সম্পর্কে বক্তব্য: ডিএমপির সাবেক কমিশনারকে তলব

“পরবর্তী শুনানিতে শফিকুল ইসলামকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 09:18 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘মানহানিকর’ মন্তব্যের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহা. শফিকুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে মামলার আবেদন হয়েছে। 

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাওসার আলমের আদালতে অভিযোগটি করেন।  

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ বলেন, “১০ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন মামলার বিবাদী সাবেক পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, ২৬ মার্চ ডিএমপির কমিশনার থাকা অবস্থায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে দেওয়া এক বক্তব্যে খালেদা জিয়া সম্পর্কে মানহানিকর মন্তব্য করেন শফিকুল ইসলাম। ওই ঘটনায় মানহানির অভিযোগে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।