২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ নারী নিহত

দুর্ঘটনার সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং সড়কে উল্টে যায় ট্রাকটি৷

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 01:12 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন নারী যাত্রীর প্রাণ গেছে। 

সোমবার বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহের পুলিশ সুপার (সদর ও মক্তাগাছা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানিয়েছেন। 

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। 

এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়৷ এ সময় ট্রাকের চালক, তার সহযোগী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ 

পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করি। নিহত তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি।”