২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে এ মিছিল বের করা হয়।

নোয়াখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। এ সময় চারজনকে আটক করেছে পুলিশ।     

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে এ মিছিল বের করা হয়। চৌমুহনী বাজারের হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়। 

সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেইসবুকে শেয়ার করেন।  

স্থানীয়রা জানান, বিকালে পৌনে ৪টার দিকে চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও ছাত্রলীগের একটি ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। 

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি দেওয়ান লিটন বলেন, “ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”