গাইবান্ধায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডের অদূরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু।
নিহত রাকিব (১৭) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ওসি জুলফিকার বলেন, বিকালে গাইবান্ধাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।
