২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিএনপিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ

সোমবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে জাসাস এ মানববন্ধন করে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 09:16 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে দলের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। 

সোমবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত এ মানববন্ধনে নেতারা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। 

জাসাস জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সদস্যসচিব আরিফ বকু, তাঁতী দলের জেলা সদস্যসচিব সাহেদা বেগম‌।

বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের নামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন এবং প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটি অত্যন্ত নিন্দনীয়। যারা এই কাজ করছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানান।  

বক্তারা অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।