২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে মানববন্ধন

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীতে আমতলী এলাকার কাছ থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2024, 09:32 PM

Updated : 26 Aug 2026, 10:12 AM

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্বনাথ ও ওসমানীননগর উপজেলাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়। 

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীতে আমতলী এলাকার কাছ থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাকে আওয়ামী লীগ সরকারই ‘গুম করেছে’ বলে অভিযোগ করে আসছে বিএনপি।

মানববন্ধনে বক্তারা বলেন, ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১২ সালে অপহরণ করে গুম করেছিল তাকে। অবিলম্বে জননেতা ইলিয়াস আলীর সন্ধান দিতে হবে। অন্যথায় রাজপথে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশিকুর রহমান রানার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সিলেট জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ফখরউদ্দিন, সিলেট প্রেসমালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অর্জন ঘোষ, ওসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান হাফিজুর রহমান টিপু, আমিনুর রহমান আমিন, তছির আলী, আশিক আহমদ, তামিম আহমদ, কয়েছ আহমদ, নুরুল আমিন, বিএনপির নেতা শফিকুল ইসলাম, এমাদ হোসেন লিলু, আব্দুল আউয়াল চৌধুরী, এম এ মতিন, জুয়েল আহমদ, হেলাল মিয়া, দুলু মিয়া, অলিউর রহমান মিঠু, এম এ মান্না, আবুল বাশার, আবু বকর সিদ্দিক, ফজল আহমদ জনি, আফবাবুল হোসেন, শিপু চৌধুরী, লিঠু আহমদ, এমদাদ হোসেন, আব্দুল লতিফ, এমরান আহমদ মিন্টু, সোহেল রাহুল, জুয়েল আহমদ, আল মাসুম আবির, মোসাদ্দেক আলী, ফাহিম আহমদ, হোসাইন আহমদ, ইফজুর রহমান ফাহিম, দিলোয়ার হোসেন, মিলাদ আহমদ, জাহেদ আহমদ, আলী হোসেন।