২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 04:18 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

সারাদেশের চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস এ তথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি রহমান (৩৮), আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তরিকুল ইসলাম ( ৪০), দামুড়হুদা থানা এলাকা ৩ নম্বর কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম(২৫) এবং জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল শাহ(৫০) । 

কনক কুমার দাস বলেন, গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নাশকতার মামলা রয়েছে জেলার চারটি থানায়। 

গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।