২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়; তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 11:15 AM

Updated : 26 Aug 2026, 01:08 PM

ঈদযাত্রার পথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার-এতিমখানা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর (সার্কেল) পিয়াস বসাক জানান। 

নিহতরা হলেন– নবীনগরের লাপাং গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) এবং ফেনী জেলার দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়ের মিয়ার ছেলে নুরুল আলম (৫৫)।

পুলিশ কর্মকর্তা পিয়াস বলেন, দুরন্ত পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। তাতে অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। 

দুর্ঘটনার পরপরই বাস নিয়ে দ্রুত চবলে যান চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।