১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাউবির এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪%

উত্তীর্ণ শিক্ষাথীর সংখ্যা ১০ হাজার ৪৬৩ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

রোববার দুপুরে প্রকাশিত ফলাফলে গড় পাশের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ।

বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩১ হাজার ৪২১ জন। 

চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ৭৮৩ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষাথীর সংখ্যা ১০ হাজার ৪৬৩ জন। চূড়ান্ত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র পাঁচ হাজার ৬৪০ জন এবং ছাত্রী চার হাজার ৮২৩ জন।

বাউবির এইচএসসি পরীক্ষার-২০২৫ এর ফলাফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।