১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে মাহেন্দ্র-ব‌্যাটা‌রিচা‌লিত ভ‌্যানের সংঘর্ষে কৃষক নিহত

সকালে নারুয়ার নিশ্চন্তপুর থেকে চারজন পেঁয়াজের চারা নি‌য়ে ভ্যানে বালিয়াকান্দি বাজারে আসছিলেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 01:37 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌তে মাহেন্দ্র ও ব‌্যাটা‌রিচা‌লিত ভ‌্যা‌নের সংঘর্ষে এক কৃষক নিহত হ‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন ভ‌্যানচালকসহ তিন জন। 

বৃহস্প‌তিবার সকাল পৌ‌নে ৯টার দি‌কে উপ‌জেলার বালিয়াকান্দি নারুয়া সড়কের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানায় বালিয়াকান্দি থানার ও‌ মো. আব্দুর রব তালুকদার।

নিহত লুৎফর রহমান মন্ডল (৬৫) বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে। 

আহতরা হ‌লেন, ভ‌্যান চালক নাদেশ শেখ (৬৫), রুহুল আমিন সরদার (৬০), আব্দুস সালাম শেখ (৫৫)। তাদেরকে বালিয়াকান্দি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়‌দের বরা‌তে ও‌সি আব্দুর রব বলেন, সকালে নারুয়ার নিশ্চন্তপুর থেকে চারজন পেঁয়াজের চারা নি‌য়ে ভ্যানে বালিয়াকান্দি বাজারে আসছিলেন। প‌থে পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থে‌কে আসা মাহেন্দ্রর সঙ্গে ভ‌্যা‌নের সংঘর্ষ হয়। 

এ সময় স্থানীয়রা ভ‌্যা‌নে থাকা চারজনকে গুরুতর আহত অবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করে। 

ও‌সি আরও বলেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই মা‌হেন্দ্র চালক গা‌ড়ি নি‌য়ে পা‌লি‌য়ে যায়। তা‌কে আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।