২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে বাঁচাতে গিয়ে খালে ঝাঁপ দিয়ে বোনেরও মৃত্যু

নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে স্থানীয়রা জানান।

ভাইকে বাঁচাতে গিয়ে খালে ঝাঁপ দিয়ে বোনেরও মৃত্যু
ফাইল ছবি

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 08:56 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

ঝালকাঠিতে ভাইকে বাঁচাতে গিয়ে খালে ঝাঁপ দিয়ে বোনেরও মৃত্যু হয়েছে।  

শনিবার সকালে ১০টার দিকে জেলা সদরের কেওড়া ইউনিয়নে পিপলিতা গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝালকাঠি থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান।

নিহত মুহিবুল্লাহ (৪) ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সুরাইয়া আক্তার (৯) একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

দুই শিশুর পরিবারের বরাত দিয়ে ঝালকাঠি থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ওই এলাকার একটি খালের উপর থাকা সাঁকো পার হতে দিয়ে প্রথমে মহিবুল্লাহ পানিতে পড়ে যায়। তখন সঙ্গে থাকা সুরাইয়া ভাইকে বাঁচানোর জন্য খালের পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়। 

পরে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।  

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে জানান ওসি শহীদুল ইসলাম।