২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 11:41 AM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের ঝিকরগাছা উপজেলায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা-কুল্লা সড়কের পাশ থেকে বুধবার ভোরে সাহেব আলী নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান।

৩৫ বছর বয়সী সাহেব মাটিকোমরা গ্রামের ওহাব গাজীর ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি বাবলুর বলেন, সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।