২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন, রিকশাচালকের মৃত্যু

পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 04:50 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সিলেট নগরীতে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার পর এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে মিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।  

নিহত ৩০ বছর বয়সী মনসুর মিয়া জয়পুরহাট জেলার জামিউল ইসলামের ছেলে। 

এক ছেলে ও এক মেয়ের জনক মনসুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।  

পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, “রিকশা চালক মনসুরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রী-সন্তানরা ঢাকাতে থাকেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মনসুর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।”

তিনি বলেন, “মনসুর তিন দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মোবাইল ভাঙচুর করেন। সকালে অন্য একজনের মোবাইল দিয়ে কথা বলার পর তিনি এ ঘটনাটি ঘটান।”