২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বেশি দামে এলপি গ্যাস বিক্রি, ডিলারকে জরিমানা

একটি কোম্পানির ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 05:05 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি করায় এক ডিলারকে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার থানারপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয় বলে সহকারী কমিশার (ভূমি) রিজভী আহমেদ সবুজ জানান। 

ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি কোম্পানির ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।