২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কভার্ড ভ্যান চাপায় দম্পতি নিহত

“ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

ময়মনসিংহে সড়ক পারাপার হওয়ার সময় কভার্ডভ্যান চাপায় এক ব্যক্তি ও তার স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ২টার দিকে সদর উপজেলার চুরখাই মোড়ের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান।

নিহতরা হলেন- আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)।

তারা ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের বাসিন্দা।  

ওসি বলেন, “দুই নারী ও একজন পুরুষ চুরখাই মোড় এলাকায় মহাসড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি দ্রুতগতির কভার্ড ভ্যান তাদের চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি। খবর পেয়ে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ।”

বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া

চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।