২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্য নিরসনের দাবি: লক্ষ্মীপুরে চিকিৎসকদের কর্মবিরতি

রোগীদের স্বার্থে জরুরি বিভাগ এবং আন্তঃবিভাগ চালু রয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 04:34 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

রোববার সকাল থেকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দেওয়া কর্মসূচি পালন করছেন তারা।

কর্মবিরতিতে থাকা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মোরশেদ আলম হিরু ও মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ এ কথা জানান।

এদিকে চিকিৎসকদের কর্মবিরতি কারণে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিড়ম্বনায় পড়েন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি বিভাগের সেবা তারা অব্যাহত রেখেছেন।

লক্ষ্মীপুরে সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ মোরশেদ আলম হিরু বলেন, আন্তঃক্যাডার বৈষম্য, আর্থিক বৈষম্য, সামজিক বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে তাদের এ কর্মসূচি পালন করা হচ্ছে। সদর হাসপাতালে চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতি চলছে। তবে রোগীদের স্বার্থে জরুরি বিভাগ এবং আন্তঃবিভাগ চালু রয়েছে। 

হাসপাতালের মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ বলেন, স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য রয়েছে। স্বাস্থ্য বিভাগে বিভাগে প্রশাসন ক্যাডারের চিকিৎসকরা তাদের নিয়ন্ত্রণ করেন, যা তাদের পেশাগত মর্যাদাকে ক্ষুন্ন করছে। এছাড়া আর্থিক এবং সামাজিক বৈষম্যও আছে।

এ তিন বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারি জানান তিনি।