২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আবারও ট্রেন লাইনচ্যুত

সুখানপুকুর রেল স্টেশনে দুই নম্বর লাইনে ওঠার পর দুটি বগি লাইনচ্যুত হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 02:46 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে আবারও একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। 

বগুড়া রেল স্টেশনের সিনিয়র মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে বোনারপাড়া থেকে সান্তাহারগামী ‘ফোর নাইনটি কলেজ ট্রেনের’ দুটি বগি লাইনচ্যুত হয়।

তবে বিকল্প লাইন দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে বলে জানান তিনি। 

সাজেদুর বলেন, “বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ফোর নাইনটি কলেজ ট্রেনটি সুখানপুকুর রেল স্টেশনে দুই নম্বর লাইনে ওঠার পর দুটি বগি লাইনচ্যুত হয়। বগি দুটি লাইনে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।”

এর আগেও কলেজ ট্রেন এ মাসই দুবার লাইনচ্যুত হয়। এবার নিয়ে মোট তিনবার লাইনচ্যুত হলো।

কেন বার বার কলেজ লাইনচ্যুত হচ্ছে তা তদন্ত করতে চার সদস্যের কমিটি গঠন হয়েছে বলে সাজেদুর রহমান জানান।