২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

এ সময় মিরাজ উদ্দিনের সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:56 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

নোয়াখালী-৬ আসনে পেশাগত দায়িত্ব পালনকালে বিটিভির সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। 

বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান। 

এ সময় মিরাজ উদ্দিনের সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও হামলার শিকার হন।

স্থানীয়রা জানান, সাংবাদিক মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গেলে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা চালক সাকিবও চিকিৎসাধীন।

ওসি সাইফুল ইসলাম বলেন, “আমি বিষয়টি মাত্র শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”