২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

স্বজনরা বলেন, লাশ হাসপাতাল থেকে বাড়ি আনার পর ওঝা আনা হয়েছিল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 01:00 AM

Updated : 10 Sep 2026, 12:18 PM

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের উচ্চগাঁও গ্রামের সূত্রধর বাড়িতে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন বলেন। 

নিহত দিপালী রানী সূত্রধর (৫০) ওই বাড়ির নিরঞ্জন সূত্রধরের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্বজনরা জানান, ভোর আনুমানিক ৫টার দিকে দিপালী রানী ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় তার পায়ে সাপে কামড় দেয়। কামড় দিয়ে চলে যাওয়ার সময় তিনি সাপটি দেখেন এবং চিৎকার দেন। পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টার দিকে তিনি ওই হাসপাতালে মারা যান।

নিরঞ্জন সূত্রধরের ছোট ভাইয়ের ছেলে স্বপন বলেন, “জেঠিমাকে বাড়িতে আনার পর ওঝা আনা হয়। ওঝা বলেছে, তাকে গোখরা সাপে কামড়েছে।