২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু: নতুন প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম

শূন্য হওয়া কমিশনার পদে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক।

রাকসু: নতুন প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম
অধ্যাপক নজরুল ইসলাম।

রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 12:11 AM

Updated : 26 Aug 2026, 01:38 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলাম। 

শনিবার রাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ দায়িত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বল হয়েছে, শূন্য হওয়া কমিশনার পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরে দাঁড়ার অধ্যাপক আমজাদ হোসেন, যিনি গত ২০ অগাস্ট পিএসসির সদস্য পদে নিয়োগ পান।

পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, “আমি ওই দিনই (২০ অগাস্ট) পদত্যাগ করেছি। তবে উপাচার্য রাজশাহীর বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। আজ সেটি জমা দিয়েছি।”

পুরনো খবর-

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ