২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গলায় ‘লিচুর বিচি’ আটকে শিশুর মৃত্যু

শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি ছটফট শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়।

শেরপুরে গলায় ‘লিচুর বিচি’ আটকে শিশুর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 09:34 AM

Updated : 26 Aug 2026, 12:39 PM

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় `লিচুর বিচি’ আটকে শ্বাসরুদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর।  

নিহত চার বছরের রবিউল ইসলাম ওই গ্রামের রেজাউলের ছেলে।

পারিবারের বরাতে চিকিৎসক হুমায়ুন আহমেদ বলেন, শিশুটি রাত আনুমানিক ৮টার দিকে লিচু খাচ্ছিল। এ সময় লিচুর সঙ্গে থাকা বিচিও গিলে ফেলে সে। কিন্তু তা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি ছটফট শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। 

পরে চেষ্টা করেও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে না পেরে রাত পৌনে ৯টার দিকে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এদিকে শিশু রবিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

চিকিৎসক হুমায়ুন আহমেদ নূর এ ধরনের ছোট ফল বা খাবার শিশুদের খাওয়ানোর সময় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।