Published : 12 Jul 2026, 01:54 PM
তোমরা যখন সকালে অকারণেই বাবাকে জড়িয়ে ধরে বসে থাকো অথবা ছুটি হলেই বাবার কাছেআবদার কর বেড়াতে যাবে বলে, তখন ছোট্ট রাসেল জানতই না বাবা আর মা যে আলাদা আলাদামানুষ। রাসেল, বঙ্গবন্ধুর সবচেয়ে ছোট ছেলে। ১৯৬৪ সালে তার জন্ম। হিসাব অনুযায়ী তারবয়স এখন হবার কথা ৫০ বছর। তোমরা তাই হয়ত ভাবছ ৫০ বছরের একটা মানুষ ছোট্ট কীভাবেহয়? কিন্তু রাসেল ১১ বছরের পর আর কিছুতেই বাড়তে পারে নি। ১৯৭৫ সালের ১৫ আগস্টেরনির্মম হত্যাকাণ্ডে ঘাতকেরা বঙ্গবন্ধু পরিবারের বাকি সবার সঙ্গে রাসেলকেও হত্যাকরে। ছোট্ট অবস্থায়ই শেষ হয়ে যায় রাসেলের জীবন।
বঙ্গবন্ধুর খুব প্রিয় ব্যাক্তি ছিলেনদার্শনিক বার্ট্রান্ড রাসেল। তার নামেই নিজের সবচেয়ে ছোট সন্তানের নাম রাখেনরাসেল। বঙ্গবন্ধুকে প্রায় সময়ই জেলে পুরে রাখা হত। জেল বলতে গেলে বঙ্গবন্ধুর একরকমবাড়িই ছিল। অন্যায় না সইতে পেরে তিনি বার বার প্রতিবাদ করতেন। পাকিস্তানি শাসকরাতাই তাকে কথায় কথায় জেলে পুরে রাখত। রাসেলের বাবার সাথে দেখা হত খুব কম।
ছোট্ট রাসেল জেলে গিয়ে বাবাকে বলত,এটা কি তোমার বাসা? তুমি এখনে কেন থাক? বাবা হেসে বলতেন হ্যাঁ এটাই আমার বাসা।রাসেল জেদ ধরত, সেও এখানেই থাকবে বাবার কাছে।
ছোট হলেও রাসেলের চিন্তা কিন্তু ছোটছিল না। ১৯৭০ সালে সমগ্র পাকিস্তানে একটা নির্বাচন হয়েছিল। বঙ্গবন্ধু সেখানেনিরঙ্কুশ জয় পেয়েছিলেন। সবাই বলত বঙ্গবন্ধু এবার প্রেসিডেন্ট হবেন। তখন তিনি রাওয়ালপিন্ডিতেপ্রেসিডন্টের বাসায় থাকবেন। সবার কথা শুনে শুনে রাসেল খাবার টেবিলে প্রতিবাদ করেবসে। বাবা প্রেসিডেন্ট হতে চাইলে হতে পারে কিন্তু এ দেশ এ বাড়ি ছাড়া যাবে না। পাকিস্তান তার দেশনা। সে সেখানে যাবে না। মাকেও যেতে দিবে না, বাবাকেও না।
রাসেলের প্রায় এগারো বছরের জীবনেরএরকমই টুকরাটাকরা গল্প নিয়ে লেখা বই, রাসেলের গল্প। সদ্য প্রয়াত সাংবাদিক,সহিত্যিক বেবী মওদুদের চমৎকার লেখনিতে তোমরা জানতে পারবে বঙ্গবন্ধুর থেকে বেশদূরত্বে বেড়ে ওঠা ছেলেটা কীভাবে দূর থেকেই বাবার বিশাল ব্যক্তিত্বের ভাগ পেয়েগিয়েছিল। কেমন ছিল একজন সর্বত্যাগী মহান নেতার পারিবারিক জীবন।
পুরো বইয়ে খুব নিরবে যার কথা বলাহয়েছে, তিনি হচ্ছেন রাসেলের মা বেগম মুজিব। একইসঙ্গে বাবা ও মায়ের আদর দিয়ে যিনিবাচ্চাদের লালন করেছেন। দেশের জন্য বাবার ত্যাগকে বড় করে দেখতে শিখিয়েছেন,বাবার আদর্শে বড় হওয়া শিখিয়েছেন। এই শোকের মাস আগস্টে রাসেলের জন্য আমাদেরভালোবাসা রইল।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত রংবেরংছবিসহ ৪০ পৃষ্ঠার বইটির মূল্য দুইশত কুড়ি টাকা। তাহলে আর দেরি কেন? ঝটপট সংগ্রহকরে পড়ে ফেল রাসেলের গল্প।