মায়ের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন ছেলেও
সোমবার এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মায়ের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলেও মারা গেছেন।
সোমবার এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে।
পরিবারের স্বজনরা জানান, সকাল ১০টায় গ্রামের মোছাম্মৎ কতবানু (৮৫) মারা যান। তার কিছু পরেই মারা যান ছেলে ছাদেকুল ইসলাম ছাদি (৬৫)।
ছাদেকুল ইসলামের মেয়ের জামাই মো. রাসেল খান বলেন, “আমার দাদী শাশুড়ি কতবানু সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মারা যাওয়ার সংবাদ পেয়ে শ্বশুর ছাদেকুল ইসলামও অসুস্থ হয়ে পড়েন।
“ঢাকা নেওয়ার পথে ৩০০ ফিট এলাকায় তিনি মারা যান। চিকিৎসকরা বলেছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”
মঙ্গলবার দুপুরে জানাজা শেষে গ্রামের বাড়িতে একসঙ্গে তাদের দাফন করা হবে।
