২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের সদর উপজেলায় মাটি কাটতে গিয়ে দেয়াল ধসে এক শ্রমিকের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2022, 03:40 PM

Updated : 14 Jul 2022, 06:54 PM

রোববার সকাল ১০টায় উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানান।

মৃত শ্রমিক শাহজাহান গাজীর (৬৫) বাড়ি বাগাদী এলাকায়।

আহত শ্রমিকরা হলেন-লিটন গাজী (৫০), হামেদ গাজী (৩২) ও কামাল বেপারী (৪৫)।

ওসি বলেন, হাজী বাড়ি জামে মসজিদের মিনার নির্মাণের জন্য শ্রমিকরা মাটি কাটতে শুরু করে। এ সময় পাশের একটি দেয়াল ধসে শ্রমিকদের উপরে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা শাহাজাহানকে মৃত ঘোষণা করেন।