২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 05:33 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

উপজেলার নারগুন ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান।

নিহত আল আমিন ইসলাম (২৭) ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আল আমিন ফাঁকা মাঠে ঘাস কাটছিলেন। পরে পাশের একটি নালাতে মাছ ধরার জন্য জাল পাততে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

থানায় জিডি করে নারগুন ইউপির চেয়ারম্যান সেরেকুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।