২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পিকআপ ভ্যান চাপায় ইউপি সদস্যের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক ইউপি সদস্যের প্রাণ গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2022, 02:50 PM

Updated : 25 Oct 2022, 10:43 AM

রামু হাইওয়ে থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে রামু সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ জুবাইর রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, জুবাইর মোটর সাইকেলে করে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। পথে বালুবোঝাই একটি পিকআপভ্যান মোটর সাইকেলে পেছন থেকে ধাক্কা দিলে তিনি আহত হন।

পরে স্থানীয়রা জুবাইরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

মেজবাহ বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানসহ  চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।