দিনাজপুরে যুবকের লাশ উদ্ধার, আটক ১
দিনাজপুরে বিরল উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে ।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোল্লাপাড়া সড়কের পাশে একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বিরল থানার ওসি ফকরুল ইসলাম জানান।
ওসি বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় সন্দেহজনক হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তাপু চন্দ্র শীল নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
