২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে আগুনে পুড়ল তুলার কারখানা

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি তুলার কারখানা আগুনে পুড়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 12:40 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

উপজেলার ছোনগাছা ইউনিয়নের নদাফুলকোচা গ্রামে শনিবার বেলা ৩টার দিকে আগুন লাগে বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকালে হঠাৎ করে আগুন লেগে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনে।

“বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা  করা হচ্ছে। আগুনে দুটি টিনের ঘর, ঝুট কাপড় থেকে তুলা তৈরির দুটি মেশিন, একটি চালকল ও বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”