বাগেরহাটে দেয়াল ধসে শিশুর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান।
মৃত লিজা আক্তার (৮) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাপা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে।
লিজার নানা দেলোয়ার হাওলাদার বলেন, লিজা তার দাদির সঙ্গে কয়েকদিন আগে তার বাড়িতে বেড়াতে আসে। লিজা সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার ফাঁকে সে বাড়ির নির্মাণাধীন ভবনের দেয়াল বেয়ে উঠতে গেলে দেয়াল ধসে তার মাথায় পড়ে।
পরে অজ্ঞান অবস্থায় দুপুর ১২টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া নওরিন জানান, মাথায় আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
শিশুর লাশ পুলিশের হেফাজতে রয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন তারা।
