টেকনাফে ১ লাখ ৩৩ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে এক লাখ ৩৩ হাজার ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, শনিবার ভোরে টেকনাফ পৌরসভার নাইটং পাড়া ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আজমির আলী (৩১) ও যশোর জেলার বেনাপোল উপজেলার ছোট আঁচড়া এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে।
তৈমুর বলেন, মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে কক্সবাজারমুখী একটি কভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় কভার্ডভ্যান থেকে নেমে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।”
পরে কভার্ডভ্যানে তল্লাশি করে ১ লাখ ৩৩ হাজার ইয়াবা পাওয়া যায় বলে কোস্টগার্ডের এ কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, পাচারকাজে ব্যবহৃত কভার্ডভ্যানটি জব্দ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
