২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ হাসপাতালে দরপত্র ছিনতাই, যুবলীগ নেতাসহ আটক ৫

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র ছিনতাইয়ের ঘটনায় এক যুবলীগ নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 11:38 AM

Updated : 25 Oct 2022, 10:14 AM

সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বুধবার সকালে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জ সদর সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, যুবলীগ কর্মী রিগান আহমদ, রিগান আহমদ, মাইজবাড়ি গ্রামের জামায়াত-শিবির কর্মী হামিদুর রহমান শিপন ও ঢাকার মিরপুর এলাকার মাজেদ বিশ্বাসের ছেলে শাওন মাহমুদ।

ওসি বলেন, “বুধবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের শল্য চিকিৎসা সরঞ্জাম কেনা সংক্রান্ত দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সুনামগঞ্জ সদর হাসপাতাল ও পুলিশ লাইন্স হাসপাতালে তা জমা দেওয়ার জন্য নির্ধারিত বক্স রাখা ছিল। বুধবার সকালে দুটি পক্ষ আলাদাভাবে দরপত্র জমা দিতে সুনামগঞ্জ সদর হাসপাতালে যায়।

“এ সময় উজ্জ্বলসহ পাঁচজন দরপত্র জমা দিতে যাওয়া দুটি দলের কাছ থেকে সকাল ৯টা থেকে এক ঘণ্টার ব্যবধানে দরপত্র ছিনতাই করে নিয়ে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দরপত্র ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে বলে পুলিশ।”

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান বলেন, “বুধবার সকালে এক ঘণ্টার ব্যবধানে দুটি টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটে। টেন্ডার ছিনতাইয়ের ঘটনায় আমরা তা বাতিল করে দিয়েছি।”

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, “কেউ যুবলীগের নাম ভাঙিয়ে অন্যায় কোন কাজ করলে যুবলীগ তার দায় নেবেনা। আমরা উজ্জ্বলকে বহিষ্কারের জন্য কেন্দ্রে চিঠি লিখেছি। আর যুবলীগ নেতার নাম আসায় তাকেও বহিষ্কারের জন্য কেন্দ্রে চিঠি লিখেছে জেলা যুবলীগ।“

এ ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।