২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নোয়াখালীতে দুই হাজার ইয়াবাসহ দুই কারবারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 02:44 PM

Updated : 25 Jul 2022, 04:39 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকে বিচারিক হাকিম আদালতে তোলা হয়। পরে বিচারকের নির্দেশে তাদের জেলা হাজতে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তররা হলেন- বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে সাইফুল ইসলাম ও শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোজাম্মেল হোসেন।

ওসি বলেন, “গোপন খবরে সোমবার রাতে চৌমুহনী বাজারের জামান প্লাজার সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাত ১১টার দিকে ইয়াবাসহ হাতেনাতে দুইজনকে ধরা হয়। তারা বড় কোন মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।”

এই চক্রের বাকি সদস্যদেরকে ধরতে বিভিন্ন স্থানে অভিযানো চালানো হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, গত ১৪ দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ৯ মাদক কারবারিকে আটক করে। এসব অভিযোনে তিন কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।