২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

গাজীপুর সদর উপজেলার কভ্যার্ডভ্যান চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 02:56 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার সকালে নাওজোর হাইওয়ে থানার ওসি ওজায়ের মাহমুদ আদনান জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মৃত হাবিব (৩) পাবনার সুজানগর উপজেলার চর ভবানীপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

আটক মোজাম্মেল হক ওরফে জামিল (৩০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার জলজলিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

ওসি বলেন, “হাবিব সকালে তার মায়ের সঙ্গে হোতাপাড়া এলাকায় বাবার মুদি দোকান যায়। এক পর্যায়ে হাবিব দোকানের সামনে থেকে মহাসড়কে চলে গেলে ঢাকাগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহায়তায় কভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশ।”

স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।