২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে খুলনা বিভাগে একদিনে ১২ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 04:47 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

তাদের মধ্যে সবচেয়ে বেশি খুলনায় পাঁচজন, নড়াইলে দুইজন আর সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে রয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মনজুরুল মুরশিদ জানিয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

স্বাস্থ্য কর্মকর্তা মনজুরুল বলেন, একই সময় বিভাগে এক হাজার ৬৬৪ জনের পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩২০ জনের। শনাক্তের শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় ৬৪ জন শনাক্ত হয়েছেন। সবচেয়ে কম মাগুরায় শনাক্ত হয়েছেন পাঁচজন।

এর আগে সোমবার বিভাগে ৪৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত এবং পাঁচজনের মৃত্যু হয়।

মনজুরুল জানান, বিভাগে এ পর্যন্ত মোট এক লাখ ২৬ হাজার ৩৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন তিন হাজার ২৪৭ জন। সুস্থ হয়েছেন এক লাখ ১২ হাজার ১৭২ জন। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।