২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: রাজশাহীতে ২ মৃত্যু, শনাক্ত ৬৩ শতাংশ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে; শনাক্ত ৬৩ শতাংশ ছাড়িয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 01:49 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

রোববার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, “মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে। অপরজন নওগাঁর। এদের মধ্যে একজন নারী, একজন পুরুষ। একজনের বয়স ৬০ ও অপরজনের ৩১ বছরের উপরে।”

এই সময়ে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষা আনুপাতে শনাক্তের হার ৬৩ দশমিক ০৮ শতাংশ।

এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ৬৪ দশমিক ৫২ শতাংশ এবং গত বৃহস্পতিবার ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

পরিচালক বলেন, হাসপাতালের কোভিড ইউনিটের ১০৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ৬০ জন। যাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ৩৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২২ জন।

২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ১১ জন এবং সুস্থ্ হয়ে ছয়জন হাসপাতাল ছেড়েছেন বলে জানান শামীম ইয়াজদানী।