২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, ২ মৃত্যু

দিনাজপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের প্রাণ গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2022, 02:33 PM

Updated : 25 Oct 2022, 10:10 AM

দিনাজপুর-ফুলবাড়ী সড়কের আমবাড়ী এলাকায় রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ভাবানীপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে অটোরিকশার চালক দেলোয়ার হোসেন (৩৫) ও একই উপজেলার আমতলী এলাকার ইসাহাক (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক দেলোয়ারের মৃত্যু হয়।

“পরে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে যাত্রী ইসাহাকের মৃত্যু হয়।”

আহত অপর একজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।