ফেনীতে মঞ্চ মাতালেন জেমস-মৌসুমীসহ একঝাঁক তারকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সোমবার ফেনী পৌর আওয়ামী লীগ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে; যেখানে মঞ্চ মাতিয়েছেন দেশের একঝাঁক খ্যাতিমান তারকা।
শহরের জিরো পয়েন্টে অবস্থিত ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে দুপুরের পর থেকে দর্শকের ভিড় বাড়তে থাকে। লোকজনদের চাপে বিকালের মধ্যে কলেজ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
