২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

রাজশাহীর বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 12:41 AM

Updated : 02 Aug 2022, 06:43 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান।

নিহত খোয়াজ আলী (৪৫) বাসের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার পালপাড়া গ্রামে। তার বাবার নাম মো. জালাল।

দুর্ঘটনায় আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের বিশ্ববিদ্যালয় স্টেশনের লিডার সাইদুর রহমান জানান, রাজশাহীর আমচত্বর-বেলপুকুর বাইপাস সড়ক হয়ে একটি বাস নাটোরের দিকে যাচ্ছিল। আর নাটোর থেকে রাজশাহীর দিকে আসছিল একটি ট্রাক। ভরুয়াপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পুঠিয়া সদর স্টেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের কর্মীরা হতাহত সবাইকে উদ্ধার করে। এদের মধ্যে আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন মারা যান।