নেত্রকোণায় ‘ভাইয়ের ঘুষিতে’ কৃষকের মৃত্যু
নেত্রকোণার কেন্দুয়ায় ধান শুকাতে দেওয়াকে কেন্দ্রে করে চাচাত ভাইয়ের ঘুষিতে এক কৃষকের প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার পরিদর্শক কাজী শাহনেওয়াজ জানান।
নিহত কৃষক আবুল কাশেম খানের (৬৫) বাড়ি ওই গ্রামে।
স্থানীয়দের বরাতে শাহনেওয়াজ বলেন, সকালে একই গ্রামের জিলু খানের ছেলে সাদেক খান (৬২) তার চাচাতো ভাই কাশেম খানের বাড়ির সামনের খোলা জায়গায় ধান শুকাতে দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কাটাকাটি শুরু হয়।
প্রতীকী ছবি
“পরে পরিবারের লোকজন কাশেমকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
কাশেমের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
