২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর নগরীর কোনাবাড়িতে ঝুটের গুদামের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2021, 11:01 PM

Updated : 02 Aug 2022, 06:37 PM

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় খোকন মিয়ার ঝুট গুদামে আগুন ধরে। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, আগুন লাগার পরপরই তা পাশের তিনটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরে ফায়ার স্টেশনে খবর দেয়।

“খবর পেয়ে গাজীপুর কাশিমপুর মিনি ফায়ার স্টেশন এবং কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।”

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।