গাজীপুরে কোভিডে আরও ৮ মৃত্যু, শনাক্ত ২৪৬
গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও আট জন মারা গেছে; আরও ২৪৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে।
রোববার বিকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ৯৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়; তাদের নমুনা পরীক্ষায় ২৪৬ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদের মধ্যে গাজীপুর সদরে ১৪৫ জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ১১ জন, কাপাসিয়ায় ৩১ জন ও শ্রীপুরে ৪২ জন রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় এক লাখ ১৪ হাজার ৯৬০ জনের নমুনা পরীক্ষায় ২১ হাজার ৪৩১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ১২ হাজার ৯৩৭ জন, কালীগঞ্জে এক হাজার ৫৭৩ জন, কালিয়াকৈরে দুই হাজার ১০৭ জন, কাপাসিয়ায় এক হাজার ৯৮৩ জন ও শ্রীপুরে দুই হাজার ৮৩১ জন আক্রান্ত রয়েছেন।
খাইরুজ্জামান জানান, নতুন আট জনসহ এ পর্যন্ত জেলায় ৪২৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬০১ জন।
