ময়মনসিংহ মেডিকেলে কোভিডে আরও ৬ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
এছাড়া একই সময় উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন বলে হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান।
মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৩ জন, নেত্রকোনা, গাজীপুরের ও পাবনার ১ জন করে রয়েছে।
মহিউদ্দিন বলেন, কোভিড ডেডিকেটেড ইউনিটে বর্তমানে পর্যন্ত ৩৯৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। আর সুস্থ হয়েছেন ৬০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান। যার শনাক্তের হার ১৬.৯৯ শতাংশ।
এছাড়া জেলায় মোট ১৮ হাজার ৮৫৬ জন আক্রান্ত এবং ১৩ হাজার ৮৭৯ জন সুস্থ হয়েছেন।
