২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ১৫ মৃত্যুর দিনে শনাক্ত ৪২৭

রংপুর বিভাগে আরও ১৫ জনের মৃত্যু এবং ৪২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 08:00 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বৃহস্পতিবার বিকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, এ নিয়ে গত ১২ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।

“তবে বুধবারের তুলনায় বিভাগে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।”

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ব্যক্তিদের মধ্যে রংপুরের ছয়জন, ঠাকুরগাঁওয়ের ছয়জন, দিনাজপুরের দুইজন ও নীলফামারীর একজন রয়েছেন।

এ সময়ে বিভাগে ২ হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ১৬৯ জন, দিনাজপুরের ৬৪ জন, গাইবান্ধার ৫৮ জন, কুড়িগ্রামের ৪১ জন, ঠাকুরগাঁওয়ের ৩১ জন, পঞ্চগড়ের ২৬ জন, নীলফামারীর ২৩ জন ও লালমনিরহাট জেলার ১৫ জন রয়েছেন।

‘বিভাগে শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ’।