২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুরে পুকুরে ডুবে এক শিশু প্রাণ হারিয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 05:27 PM

Updated : 07 Apr 2022, 11:29 PM

বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিহাদ (৩) ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

শিশুটির বাবা গোলাম মোস্তফা জানান, জিহাদ বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশেই থাকা পুকুরে পড়ে যায়।  পরে বাড়ির লোকজন উঠানে না পেয়ে খোজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে জিহাদকে পুকুরে ভাসতে দেখা যায়।

“বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই জিহাদ মারা গেছে।