গাজীপুরে বাস চাপায় গার্মেন্টস কর্মী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার বাড়ইপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
প্রতীকী ছবি
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ওই শ্রমিক বাইসাইকেল নিয়ে কারখানার উদ্দেশে বের হন।
“পথে বাড়ইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।”
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
