কোভিড: ময়মনসিংহ মেডিকেলে শিশুসহ ৭ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে সাতমাসের শিশুসহ করোনাভাইরাসে আক্রান্ত সাতজনের মৃত হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছে আরও নয়জন।
হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময় এই ১৬ জনের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ময়মনসিংহে শিশুসহ ৭ জন, নেত্রকোণার ৫ জন, শেরপুরে ৩ জন ও গাজীপুরের ১ জন করে রয়েছে।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে আর ও ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৩০ দশমিক ৫৫ শতাংশ বলে সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম জানান।
