গাজীপুরে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
গাজীপুরে একদিনে করোনাভাইরাসে সর্বোচ্চ ১১ জন মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৯৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ মৃত ১১ জন নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৪০৬ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭২২ জনে দাঁড়িয়েছে।
২৩৮জন শনাক্তের মধ্যে গাজীপুর সদরে ১৩১ জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ১৭ জন, কাপাসিয়ায় ২৩ জন এবং শ্রীপুরে ৫০ জন রয়েছে বলে তিনি জানান।
