০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

ময়মনসিংহে বজ্রপাতে পৃথক স্থানে তিন জন নিহত হয়েছে; আহত হয়েছে আরও দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 08:56 PM

Updated : 07 Apr 2022, 11:28 PM

বুধবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন নান্দাইলের রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে রবিন মিয়া (১৫), ফুলপুরের নারকেলি গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৯) এবং ঈশ্বরগঞ্জের আশ্রফপুর গ্রামের আসির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (১৭)।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান জানান, বেলা সাড়ে ৩টার দিকে উলুহাটি গ্রামের রবিন মিয়া ও শ্রমিক দুলাল উদ্দিন মাঠে কৃষি কাজ করতে যান। ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে রবিন মারা যান; হত হন দুলাল উদ্দিন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বেলা আড়াইটার দিকে উপজেলার নারকেলি গ্রামে দেলোয়ার হোসেন মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, বেলা ৩টার দিকে আশ্রফপুর গ্রামে আমন ধান লাগানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই রুবেল মিয়া মারা যান। এ সময় শ্রমিক বকুল মিয়া (৫০) গুরুতর আহত হন।

বকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।